শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

কানাডায় ভোট ২৮ এপ্রিল, ঘোষণা প্রধানমন্ত্রীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার (২৪ মার্চ) ঘোষণা করেছেন যে ২৮ এপ্রিল নির্বাচন হবে। তার আগে পাঁচ সপ্তাহ ধরে প্রচারণা চলবে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিল। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতির কিছুটা বদল হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী কী বললেন

মার্ক কার্নি বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার নয় দিন পরে তিনি এই নির্বাচনের দিন ঘোষণা করলেন। কারণ, ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন জরুরি।

তিনি বলেছেন, ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। কানাডায় বিনিয়োগ করা, তাকে গড়ে তোলা, এক রাখার কাজটা জরুরি।

কার্নি বলেছেন, এজন্যই আমি কানাডার মানুষকে বলছি, ইতিবাচক রায় দিন। আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি। গভর্নর জেনারেল, ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধি মেরি সিমন নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন।

কার্নি বলেন, ট্রাম্প বলেছেন কানাডা কোনো দেশ নয়। তিনি চান, আমেরিকা তার নিয়ন্ত্রণ নিক। আমরা এটা হতে দেব না। এই অবস্থায় আমাদের একে অপরের উপর নির্ভর করতে হবে।’

তিনি জানিয়েছেন, ট্রাম্প যতদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD