শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

কাতারে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উদযাপন করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।দোহার গ্র্যান্ড হায়াত হোটেলে স্থানীয় সময় সোমবার (২৬ শে মার্চ) সন্ধ্যায় বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সরব উপস্থিততে বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাকল্যাণমন্ত্রী ইসা বিন সাদ আল নুয়াইমইকে সাথে নিয়ে জাতীয় দিবস উপলক্ষে সজ্জিত কেক কাটেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।অনুষ্ঠানের সঞ্চালনায় করেন কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল

অনুষ্ঠানের শুরুতে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম,প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় শ্রম সচিব মো. আজগর হোসেন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

এরপর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। তিনি সম্প্রতি অনুন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে।বর্তমান সরকারের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এ অর্জন আমাদের গর্বিত করেছে।বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

আমিনুল ইসলাম,
কাতার প্রতিনিধি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD