কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই বাছাই উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। সোমবার বিকালে বিআরডিপি হলরুমে প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট এম নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সহ-সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক,সাধারণ সম্পাদক এডভোকেট এমএ হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ কাজী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেত্রী মল্লিকা বিশ্বাস, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ২নং আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামালীগের সাধারণ সম্পাদক দুলু দে, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর প্রমুখ। বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদারমোঃ দেলোয়ার হোসেন। সভায় ৫ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৫ জনের একটি কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পদে ৩জনের নামের তালিকা করে পিরোজপুরে প্রেরনের নির্দেশ দেন।