শিরোনাম :
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট

কাঁপা মন আর কাঁপা হাতে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কাঁপা মন আর কাঁপা হাতে
  – ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক। 

কাঁপা মন আর কাঁপা হাতে
আমি তুলে নিলাম আমার বই,
শক্ত মলাটের আড়ালে লুকানো
যেন ক্লান্ত এক আত্মা।
তার অবয়বে সময়ের ধুলো,
পাতাগুলো যেন দীর্ঘশ্বাসে ভরা
ভিজে কাপড়ের মতো ঝুলে আছে –
গ্লানিভর শ্রান্ত অবসন্ন ।

আমি ধীরে খুললাম তাকে,
জানি না কোথা থেকে শুরু করব,
তবু কৌতূহল ছিল –
যেন এক ভুলে যাওয়া দরজার ফাঁক দিয়ে আলো ঢোকার অপেক্ষা।

চোখ দুটো সময়ের ধূসরতায় ঝাপসা,
তবু এক মুহূর্তে স্থির হলো,
আর বিষণ্ণতার প্রবাহ গেলো থেমে।
ডান দিকের সাদা নির্জন এক পৃষ্ঠায়
অনাসক্ত শৈত‍্যপূর্ণ হীমে ছাপা এক সংখ্যা,
তার ভেতরেই লুকিয়ে আছে এক নীরব প্রশ্ন।

পাতাটি অনলিখিত, অথচ বলছে কিছু,
যেন অদৃশ্য কালি ধীরে ধীরে নিজের অর্থ খুঁজে নিচ্ছে—
এক অচেনা ধাঁধার মতো,
যা হৃদয়ের ভেতর জন্ম নিচ্ছে,
শব্দের আগে, অর্থেরও বাইরে।

মন ছুটে চলেছে –
আমি এখনো জিজ্ঞেস করিনি,
‘এর মানে কী?’
দৃষ্টি যেন কফিনের সাদাতে ঘোলাটে হয়ে যায়,
আর আমি দেখি, কাঁদতে থাকা ছায়ারা মিশে যাচ্ছে একে অপরের সাথে-
দুটো রূপ উঠে আসে,
দুলছে, হাসছে, যেন ক্রূর পরিহাসে লিপ্ত –

’সাত আর তিন!’

পাতার কাঁপা পৃষ্ঠের মাঝে আমি দেখি
গূঢ়মর্ম অবধারিত এক প্রতিবিম্ব, এক সত্য,
যা লেখা নেই, তবু বলা হয়ে গেছে।

আর সেখানে, ঝাপসা আয়নায়,
কালির বদলে প্রতিফলনে জ্বলছে এক প্রশ্ন –

‘এই কী শেষ?’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD