শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

কর্মক্ষেত্রে না হাসলেই চাকরি যাবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম ২৭ জুন: কর্মস্থলে চুপচাপ বসে বসে কাজ করবেন তার সুযোগ নেই। কর্মক্ষেত্রে থাকতে হবে হাসি-খুশি আর আনন্দময়। যেসব কর্মী কর্মক্ষেত্রে হাসছেন না। অথবা মেপে হাসছেন। বিপত্তি ঘটে যেতে পারে তাহলেই, হাসি একান-ওকান না পৌঁছালেই তাদের চাকরি হারানোর ঘোষণা দিয়েছে জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

গোমড়ামুখো কর্মীদের বিদায় দিতে জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন উদ্যোগই নিয়েছে। প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে কর্মীদের হাসি একেবারে মেপে নিচ্ছে সফটওয়্যার দিয়ে।

কর্মীরা কাজের সময় হাসছেন কিনা তা চোখে চোখে রাখতে ব্যবহার করা হবে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তিতে বানানো এই সফটওয়্যার।

ই-কামট্রু নামের প্রতিষ্ঠানটি গতমাসে তাদের কর্মতালিকা (ওয়ার্কলগ) ও কর্মীদের হাজিরা ব্যবস্থায় (অ্যাটেনডেন্স সিসটেমে) ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছিল। কর্মীদের কর্মক্ষেত্রে আসার পর এবং কাজ শেষে চলে যাওয়ার সময় এই সিসটেমে মেপে দেখা হবে তাদের হাসি।

এমনকি প্রতিষ্ঠানটির কর্মীরা কাজের শুরুতে ও অফিস শেষে ‘চওড়া’ হাসিটুকু ধরে রাখতে পারছেন কি না তাও বুঝতে পারবে এই প্রযু্ক্তি।

একটি ট্যাবলেটে নিজের পরিচয় দেওয়ার পর ওই কর্মীর তাৎক্ষলিক একটি ছবি ধারণ করে কোম্পানির তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে নেবে সফটওয়্যারটি। ছবি তোলার পর কর্মীর ঠোঁটের কোনা কতটুকু বিস্তৃত হলো তার ওপরই বোঝা যাবে কর্মীর ‘হাসিমুখ’ চেহারা। যত বেশি হাসিমুখ ততবেশি নম্বর দেওয়া হবে কর্মীদের।

‘আপনার চেহারা যথেষ্ট হাসিখুশি নয়’ – নম্বর অনেক কম হলে প্রতিষ্ঠান থেকে এমন কথাই জানিয়ে দেওয়া হবে কর্মীকে। আর এর অর্থ হচ্ছে ওই কর্মী প্রতিষ্ঠানে কাজের সুযোগ হারাচ্ছেন।

জার্মানবাংলা২৪/এসআর

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD