লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
১৭ই মে পর থেকে রেড জোনের বাইরে বিধি নিষেধ তুলে নিচ্ছে ভারত। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর ১৮ই মে থেকে লকডাউন শিথিলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে চতুর্থ দফার লকডাউনে কোন রাজ্য কতটা ছাড় দেবে সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীদেরই নিতে হবে। রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে আগের মতোই গণপরিবহন বন্ধ থাকবে। পাশাপাশি রাতে কারফিউও থাকতে পারে।