শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ড

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ড ।মাসখানেক ধরে চলা লকডাউন শিথিল করায় ঘর থেকে বের হতে শুরু করেছেন নিউজিল্যান্ডের সাধারণ মানুষ।

অনেকদিন পর মুক্ত বাতাসে দম নিতে পারছেন সাধারণ মানুষ। আর প্রথম সুযোগেই ব্যস্ততা বেড়েছে প্রিয় খাবার আর কফি কেনায়। তবে রেস্টুরেন্টে বসে খাওয়ার অনুমতি মেলেনি এখনো। তাই কিনেই ফিরতে হচ্ছে বাড়িতে। তবু আছে মুক্তির আনন্দ। ফিরছে আর্থিক স্বস্তিও।

লকডাউন শিথিল হওয়ার পর নিউজিল্যান্ডে কাজে যোগ দিয়েছেন প্রায় ৪ লাখ মানুষ। রাস্তায় চলাচল স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। তবে দেশটার প্রধানমন্ত্রী বলছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধটা শেষ হয়নি এখনো।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, যেহেতু মানুষ কাজে ফিরতে শুরু করেছে, তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে। আমি বলব, যাদের পক্ষে ঘরে থেকেই কাজ এবং লেখাপড়া করা সম্ভব তারা সেটাই করুন। যে উদ্যেশ্যে লকডাউনে গিয়েছিলাম তার অনেকটাই অর্জিত হয়েছে। এখন কাজ হবে সেই অর্জন ধরে রাখা।
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭২ জন। এর মধ্যে ১ হাজার ২১৪ জনই সুস্থ হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৯ জনের।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে ৫০ লাখ মানুষকে লকডাউন করে রাখে নিউজিল্যান্ড সরকার। গেল একদিনে তিনজন নতুন করোনা রোগী পাওয়া গেলেও মৃত্যু হয়নি কারো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD