শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

করোনা : স্থগিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
ফাইল-ছবি

বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি না ঘটায় এ সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলেই সিদ্ধান্তটা নিয়েছে।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচির অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল কেন উইলিয়ামসনদের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সিরিজের সূচি নতুন করে ঠিক করতে এখন কাজ করবে দুই দেশের বোর্ড।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে তাতে আগস্টে পুর্ণাঙ্গ সিরিজ আয়োজন করা কঠিন হবে প্রস্তুতি বিচারে। খেলোয়াড়, স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না। এ অবস্থায় বিসিবি ও এনজেডসি মনে করছে সিরিজ স্থগিত রাখাই সঠিক পথ। বুঝতে পারছি, দুই দলের খেলোয়াড়, অফিশিয়াল এবং ভক্তদের জন্য এটা হতাশার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এমন সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারার জন্য।’

করোনার থাবায় এর আগে গত এপ্রিলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিত হয়। জুনে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল স্টিভেন স্মিথদের। স্থগিত হয় গত মে মাসের আয়ারল্যান্ড সফরও।
উল্লেখ্য , বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। মৃত ১৫০২।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD