সেলফ কোয়ারেন্টিনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তিন শীর্ষ কর্মকর্তা। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় তারা এখন থেকে আলাদা থাকবেন।
এর মধ্যে রয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনস ডিজিজের পরিচালক অ্যান্তনি ফৌউচি। তিনি আগামী দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যাচ্ছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ডও এখন থেকে বাসা থেকেই কাজ করবেন।
এছাড়া, করোনায় আক্রান্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলারের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যাচ্ছেন খাদ্য ও ওষুধ প্রশাসন কমিশনার স্টিফেন হ্যান।
এর আগে, কেটিসহ হোয়াইট হাউজের দুইজন করোনায় আক্রান্ত হন।
উল্লেখ্য,যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩,৪৭,৩০৯।