শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : লকডাউন শিথিল নিয়ে কি ভাবছে বিশ্ব?

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে অচল হতে বসেছে বিশ্ব অর্থনীতি। দীর্ঘদিন লকডাউন থাকার পর সীমিত আকারে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিভিন্ন দেশ।ইতোমধ্যে মহামারি করোনাভাইরাস বিশ্বের ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২৩ লাখ ৬০ হাজারের বেশি।লকডাউন শিথিল নিয়ে কি ভাবছে বিশ্ব?

ভারতের বৃহত্তম আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক রাজধানীখ্যাত মহারাষ্ট্র প্রদেশের মুম্বাইয়ে লকডাউন শিথিল করে সীমিত আকারে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তিন সপ্তাহের বেশি সময়ের লকডাউনে থমকে যাওয়া অর্থনীতির চাকা সচল করতে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, ‘আমাদের অর্থনীতির চাকা আবারও চালু করা দরকার। আমরা সোমবার থেকে বাছাইকৃত কিছু প্রতিষ্ঠানকে কাজ শুরুর অনুমতি দিচ্ছি, বিশেষ করে অরেঞ্জ এবং গ্রিন জোন এলাকায়।’

দক্ষিণ কোরিয়ায় করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো এই দেশটির প্রধানমন্ত্রী চুন সাই কিয়ুন রোববার বলেছেন, তারা এখন লকডাউনের বিধি-নিষেধ শিথিল করার প্রক্রিয়া শুরু করছেন।

তিনি বলেন, সরকার দেশের পাবলিক আউটডোর স্থাপনা খোলার বিষয়ে বিবেচনা এবং বিশেষ পরিস্থিতিতে খেলাধুলার স্থাপনা এবং রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে নির্দেশনাগুলো শিথিল করবে। তবে করোনার বিস্তাররোধে দেশটিতে জারিকৃত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ আগামী ৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় পাঁচ সপ্তাহ ধরে ঘরে অবরুদ্ধ স্পেনের শিশুরা। প্রাণঘাতী এই ভাইরাস মানুষ থেকে মানুষে সহজেই ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে কমে গেছে শিশুদের শারীরিক পরিশ্রম, মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ছে নেতিবাচক প্রভাব। এ কারণে আগামী ২৭শে এপ্রিল থেকে শিশুদের জন্য লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে ডেনমার্ক ইতোমধ্যেই অনূর্ধ্ব-১১ বয়সীদের জন্য স্কুল খুলে দিয়েছে। আগামী সোমবার থেকে স্কুল চালু হচ্ছে নরওয়েতে। ৪ঠা মে থেকে স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছে জার্মানিও। সুইডেন মহামারির মধ্যেই স্কুলের কার্যক্রম চালিয়ে গেছে। অবশ্য এসব দেশের কোনোটাতেই করোনার ভয়াবহতা স্পেনের মতো নয়।

এদিকে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা অমান্য করেই রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন স্থাপনার সামনে প্রতীকী বডিব্যাগ রেখে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি কারো কারো হাতে ভারী অস্ত্রও দেখা গেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বিভিন্ন অঙ্গরাজ্যকে ‘স্বাধীন’ করার আহ্বান জানানোর পর থেকেই রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, কেন্টাকি, ওহিও, নর্থ ক্যারোলিনা ও মিনেসোটা অঙ্গরাজ্যে।

বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তার রোধে প্রায় এক মাসব্যপী কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ফলে তাঁর বিরুদ্ধে দেশটির এক আদালতে একাধিক মামলা করা হয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, মামলার আবেদনে বলা হয়েছে জেসিন্ডা আর্ডেন তাঁর রাজনৈতিক লাভের জন্য দেশের ওপর বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি আদালত। তবে বিচারক জানান, জরুরি ভিত্তিতে এ মামলার রায় দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD