চলমান লকডাউনের মধ্যে যুক্তরাজ্যে বেড়েছে পারিবারিক নির্যাতনের ঘটনা।লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শহরে পারিবারিক নির্যাতন বেড়েছে ২৪ শতাংশ। গত ছয় সপ্তাহেই থানায় এ ধরনের অভিযোগ রেকর্ড হয়েছে ১৭ হাজার ২৭৫টি। প্রতিদিনই গড়ে একশ জনকে গ্রেপ্তার করা হচ্ছে।পুলিশ স্টেশনগুলোতে এই সংক্রান্ত ঘটনা নিয়ে কলের হার বেড়েছে প্রায় তিনগুণ।
লকডাউনের মধ্যে পারিবারিক কলহের জেরে লন্ডনে দুটি খুনের ঘটনাও ঘটেছে। হঠাৎ করে পারিবারিক নির্যাতন বেড়ে যাওয়ায় ভুক্তভোগীদের জন্য সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছে দেশটির সরকার।
গত ছয় সপ্তাহে শুধু লন্ডনেই এসব অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ৯৩ জন।