শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়াল

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

করোনা ভাইরাসে ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একদিনে ৪৪ হাজার ৮শ’র বেশি শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে একদিনে ৫১ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দেশটিতে মোট শনাক্ত প্রায় ২৭ লাখ ৮০ হাজার। মার্কিন সেনাবাহিনীর সাড়ে ১২ হাজারের বেশি সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। করোনা ঠেকাতে অন্তত ৭টি বিমান ঘাঁটিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে দেশটির ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও ২৮ শতাংশ বেশি।

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছেই। মাত্র ৬ দিনেই লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ। একদিনে ১৯ হাজার ৪শ ২৮ জনসহ দেশটিতে এখন মোট শনাক্ত ৬ লাখ ৫ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩৮ জন। মোট মৃত্যু ১৭ হাজারের বেশি।

বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ১৯ হাজারের বেশি মানুষের।  আর মোট শনাক্ত ১ কোটি ৮ লাখের বেশি।  তবে সুস্থ হয়েছেন সাড়ে ৬০ লাখের বেশি মানুষ।

বাংলাদেশে আজ নতুন করে করোনা ভাইরাস শনাক্ত ৪০১৯ জনের।মৃত্যু হয়েছে ৩৮ জনের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD