শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

করোনা : পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২০

সেপ্টেম্বরে আবারো বৈঠকে বসবে তারা। করোনা পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর ভবিষ্যত।

করোনার কারণে পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ।এবছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। ১ বছর পিছিয়ে ২০২১ সালে হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে ছিলো শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতা আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাফ কর্তারা। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরের ১৯ থেকে ৩০ পর্যন্ত ঢাকায় হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট।

করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। অনলাইন বৈঠকে বসে ছিলেন সাফের দেশগুলোর প্রতিনিধি আর বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকরা। বৈঠকরে সিদ্ধান্ত এবছরের প্রতিযোগিতা হবে ২০২১ সালে। পরের সভায় নির্ধারণ করা হবে নতুন তারিখ।

এ প্রসঙ্গে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আমরা আজ সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। সাফের এ বছরের বর্ষপঞ্জি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এ বছর সেপ্টেম্বরে ঢাকায় যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, সেটা আগামী বছর পর্যন্ত বাতিল করা হলো। আগামী বছর টুর্নামেন্ট কখন হবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট তারিখ কদিনের মধ্যে জানাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD