শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

করোনায় ফ্রান্সে একজনের মৃত্যু, ব্রিটেনে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। ইউরোপে এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা এটি। এর আগে চীনের বাইরে ফিলিপাইন, হংকং এবং জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে, প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ব্রিটেনে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও এই ভাইরাসে আরো কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির বিশেষজ্ঞরা।

করোনাভাইরাস শনাক্তের পর অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা জানি না সবাই যদি করোনাভাইরাসে আক্রান্ত হয় তাহলে কতো মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি?

তিনি বলেন, আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে এক শতাংশ মারা যাবেন। আর এক শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় চার লাখে। আমি এমনটি বলতে পারি না যে এমনটি হলে আমরা হিমশিম খাবো না।

বৃটেনের সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে, দেশটির অর্ধেক জনসংখ্যা করোনাভাইরাসে আক্রান্ত হবেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে সেই হারে ছড়ালে এক মাসের মধ্যে বৃটেনের সব জায়গায় ছড়িয়ে পড়বে। বৃটেনের ৬০ শতাংশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়বে।

প্রফেসর নেইল ফারগুসোন বলেন, আক্রান্তদের মধ্যে এক শতাংশ মারা যেতে পারেন। তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত হয়ে বৃটেনের চার লাখ নাগরিক মারা যেতে পারেন। কারণ আমরা দেখছি, ভাইরাস আক্রমণের আগের যে রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনা।

এদিকে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার পাঁচশ ২৩ জনে ঠেকেছে। সে দেশের ৩১টি রাজ্যে এখন পর্যন্ত ৬৬ হাজার চারশ ৯২ জন আক্রান্ত হয়েছেন। শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৩১টি রাজ্য থেকে হতাহতের এই খবর পাওয়া যায়।

তারা আরো জানিয়েছে, ৫৬ হাজার আটশ ৭৩ জন বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১১ হাজার ৫৩ জনের অবস্থা গুরুতর। তবে গতকাল মধ্যরাত পর্যন্ত আট হাজার ৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD