শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় চীনে প্রায় অর্ধলক্ষ মানুষ মারা গেছে বলে দাবি মার্কিন প্রভাবশালী গণমাধ্যমের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে চীনে প্রায় অর্ধলক্ষ মানুষ মারা গেছে বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গণমাধ্যমটির দাবি, চীন সরকার করোনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই দাবি করে ওয়াশিংটন পোস্ট।

এতে চীনের একটি ম্যাগাজিনের প্রতিবেদনকে উদ্ধৃত করা হয়। সেখান থেকেই এমন সংখ্যা সম্পর্কে ধারণা করেছে ওয়াশিংটন পোস্ট। ক্যাক্সিন নামের ওই ম্যাগাজিনে দাবি করা হয়েছিল যে, উহানে নাকি হানকাউ নামের কোনো একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘন্টা করে মরদেহ পোড়ানো হত। দুইদিনেই সেখানে ৫ হাজারের বেশি মরদেহ পোড়ানো হয় বলেও দাবি করে ক্যাক্সিন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দিয়েও ওই দাবি প্রমাণের চেষ্টা করেছে ম্যাগাজিনটি।
এর ভিত্তিতে তারা দাবি করে, উহানে প্রতিদিন মরদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে আসতো প্রতিদিন। এতে হিসেব করে দেখা যায় মোট ৪২ হাজার মানুষকে পোড়ানো হয়েছে সেখানে। এই সংখ্যা চীনের দেয়া মৃতের সংখ্যার ১৬ গুন।

স্থানীয়দের মতামতও জানার চেষ্টা করে ওয়াশিংটন পোস্ট। স্থানীয় অনেকে গণমাধ্যমটিকে জানিয়েছে, সরকার যে তথ্য দিচ্ছে তা সত্যি নয়। কারণ শ্মশানের চুল্লিগুলো দিনরাত কাজ করেছে। তার মানে নিশ্চই আরো মানুষ প্রাণ হারিয়েছিল!

মার্কিন এ গণমাধ্যমের পূর্বে দেশটির গোয়েন্দা সংস্থাও একই অভিযোগ এনেছিল চীনের বিরুদ্ধে। তবে চীন বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে। চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের এমন কাজকর্মকে লজ্জাজনক বলেও আখ্যায়িত করেছে বেইজিং।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD