প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) তাণ্ডবে পুরো বিশ্ব আজ বিচ্ছিন্ন। ঘরবন্দী মানুষ। অর্থনৈতিক ব্যবস্থায় ধস। এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি বর্তমান বিশ্ব। কোনোভাবেই করোনায় আক্রান্ত মানুষের অকাল মৃত্যু থেকে হ্রাস টানা যাচ্ছে না। বিশ্বব্যাপী বিজ্ঞানীদের নিরন্তন চেষ্টাও এখনো কোভিড-১৯ এর ওষুধ আবিষ্কৃত হয়নি। প্রাণঘাতী এই ভাইরাসটিকে প্রতিরোধেই একমাত্র উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মোকাবিলায় নির্দেশনা দিয়েছে- সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, বার বার জীবাণুনাশক দিয়ে হাত ধৌত করুন। পাশাপাশি পুষ্টিকর ও ভেষজ জাতীয় খ্যাদ্যাভ্যাস গ্রহণে মানুষকে নির্দেশনা দেয়া হচ্ছে। আর এই করোনাসহ অন্যান্য ভাইরাসপ্রতিরোধে এমন খাবার আপনি ঘরেই তৈরি করতে পারেন। এ নিয়ে আজকের স্বাস্থ্য টিপস-
উপকরণ
লেবু, আদা, লবঙ্গ, গরম পানি, লবণ, মধু, কালোজিরা ও গোলমরিচ।
এগুলো সব একসাথে করেই খেতে হবে এমনটা নয়। বিভিন্নভাবে খেতে পারেন। যেমন-
১. আদা, লেবু, মধু যোগে লাল চা তৈরী করে পান করতে পারেন।
২. লবণ ও লেবুর রস গরম পানির সঙ্গে মিশিয়ে পান করতে পারেন।
৩. মাঝেমধ্যে দুই একটি লবঙ্গ বা গোলমরিচ মুখে চিবিয়ে খেতে পারেন।
৪.এক টুকরো লেবুর সঙ্গে লবণ মিশিয়ে খেতে পারেন।
৫. আদা কুচি করে কেটে লবণ দিয়ে খেতে পারেন।
৬. তিন আঙ্গুলে করে এক চিমটি কালোজিরা চিবিয়ে খেয়ে কুসুম গরম পানি পান করতে পারেন।
নিজের শরীরের দিকে যত্ন নিন আর আপনার পরিবারের সদস্যদের দিকেও খেয়াল রাখুন।