শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস মোকাবেলায় আরেক নতুন ভাইরাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

রহস্যময় নোবেল করোনাভাইরাসে দিশেহারা চীন। শঙ্কা, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। প্রাণঘাতী এই করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই কঠিন সময়ে চীনের করোনাভাইরাস প্রতিরোধে নতুন এক ভাইরাস তৈরি করেছেন বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, এই নতুন ভাইরাস করোনার চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে, নতুন তৈরি করা এই ভাইরাস খুব দ্রুতই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সাথে করোনাভাইরাস সনাক্ত এবং চিকিৎসায় ব্যবহার করা হবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি ল্যাবের গবেষকরা বলেছেন, তারা সংক্রামিত রোগীর কাছ থেকে করোনাভাইরাসের অনুলিপি (কপি) বানাতে সক্ষম হয়েছেন। গত শুক্রবার তাদের কাছে করোনাভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পিটার দোহার্টি ইনস্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটির ডা. মাইক ক্যাটটন বলেছেন, আমরা বহু বছর ধরে এই জাতীয় একটি বিষয় নিয়ে পরিকল্পনা করছিলাম। আর এ কারণেই এত তাড়াতাড়ি সফলও হয়েছি।

চীনের হুয়ান শহর থেকে প্রতিদিন যেখানে শত শত বিদেশি নাগরিককে সরিয়ে নেয়া হচ্ছে তখন অস্ট্রেলিয়া সরকারের এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে।

দেশটি বলছে, তাদের যে ৬’শ নাগরিক চীন থেকে ফিরেছে তাদেরকে দুই সপ্তাহের জন্য ক্রিশমাস আইল্যান্ড নামের এক নির্জন দ্বীপে রাখা হবে। এই দ্বীপটি অস্ট্রেলিয়ার মূল ভূ-খণ্ড থেকে দুই হাজার কিলোমিটার দূরে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডা ও জার্মানিসহ কমপক্ষে ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে হংকং।

ভাইরাসটিকে ‘শয়তান’ আখ্যা দিয়ে এর মোকাবেলায় বিজয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে চীনের সক্ষমতা রয়েছে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD