শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি আস্ট্রেলিয়ার

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আজ রবিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পিয়েনে বলেন,‘করোনাভাইরাস নিয়ে চীনের স্বচ্ছতার কতটুকু রয়েছে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর প্রাদুর্ভাব কিভাবে ঘটলো এবং কিভাবে বিশ্বে ছড়ালো- এর স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভাইরাসের সূত্রপাত নিয়ে চীন লুকোচুরি খেলছে। তাই তাদের বিষয়টি স্পষ্ট করতে হবে। এ নিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে তিনি হুমকি দিয়ে বলেন, যদি করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ল্যাব থেকে শুরু হয় তবে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

করোনাভাইরাসে আতঙ্ক সামলে স্বাভাবিক হচ্ছে চীন আর এখনো ধুকছে গোটা বিশ্ব। করোনার ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্সসহ নানান দেশ। অভিযোগ রয়েছে, চীনের উহানের ল্যাব থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হয়। যদিও শুরু থেকেই চীন বলে আসছে, করোনাভাইরাস প্রকৃতির পরিবর্তনের ফসল। আর উহানের এক বন্য প্রাণীর বাজার এর উৎপত্তি।

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরইমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ ষাট হাজার। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬,৫০৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় বুধবার (১৫ই এপ্রিল) মৃত্যু হয় ১,৮৬৭ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৯,০১৪ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার ৭৯২ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ২৬৯ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৭ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৮৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫২৫ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৫,৪৬৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৬৩৯ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৩৭ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৭ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD