শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ার রাজা সিহামনির সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাৎ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত (বৃহস্পতিবার) বিকেলে নমপেনের রাজপ্রাসাদে কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় সি চিন পিং বলেন, চীন-কম্বোডিয়া বন্ধুত্ব হাজার বছরের পুরনো। দু’দেশের জনগণ বরাবরই একপথে চলেন এবং পরস্পরের আস্থা অর্জন করেন। চীন ও কম্বোডিয়া সবসময় মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যায় এবং কম্বোডিয়ান জনগণের জন্য বাস্তব কল্যাণ ডেকে আনছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতিতে চীন ও কম্বোডিয়ার উচিত নিজেদের দেশর উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য প্রচেষ্টা করে, নিকটবর্তী অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণের জন্য আরো বেশি অবদান রাখা। চীন, কম্বোডিয়াকে স্থিতিশীলতা বজায় রেখে, উন্নয়ন দ্রুততর করতে, জীবিকা উন্নীত করতে, নিজের দেশের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়ন পথে চলতে সমর্থন দেয়।

 

সিহামনি বলেন, দু’পক্ষের অভিন্ন প্রয়াসে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দিন দিন ঘনিষ্ঠ হয়ে উঠে। অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ অব্যাহতভাবে গভীরতর হচ্ছে। কম্বোডিয়া একচীন নীতিতে অবিচল রয়েছে, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত তিনটি বিশ্ব উদ্যোগের উচ্চ প্রশংসা করে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতায় দেশটির জন্য ডেকে আনা বিরাট উন্নয়ন সুযোগের জন্য ধন্যবাদ জানান। কম্বোডিয়া চীনের সঙ্গে আসিয়ান-চীন সহযোগিতা, ল্যানকাং-মেকং সহযোগিতাসহ বহুপক্ষীয় ব্যবস্থায় সমন্বয় জোরদার করে, যৌথভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ইচ্ছুক।
তিনি প্রেসিডেন্ট সি’কে ‘কম্বোডিয়া রাজ্যের জাতীয় স্বাধীনতা পদকের গ্র্যান্ড নেকলেস’ অর্পণ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি কম্বোডিয়া-চীন সম্পর্ক উন্নয়ন বেগবান করার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং তিনি দেশটির মহান বন্ধু। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন আরো বেশি উন্নয়ন সাফল্য অর্জন করবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদীতে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সূত্র : প্রেমা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD