শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

কমন ফ্যাশন মিসটেক নিয়ে এক্সট্যাসি ও সুখন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

আগে দর্শনধারী তারপর গুণবিচারি। কিছু কিছু সামান্য ভুলের কারণে অনেক সময় নিজের ফ্যাশন সেন্স নিয়ে অনেকেই বিব্রত হোন।
সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসি তুলে ধরে ফ্যাশনের তেমনই ১৩টি কমন ভুল, যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলায়মান সুখন তার ফেসবুকে কথা বলেছেন এবং প্রতিটি ভুল নিয়ে দিয়েছেন সঠিক সমাধান।

কী কী ভুল সাধারণত করা হয়? নিশ্চয় জানতে ইচ্ছে করছে? সোলায়মান সুখন বলেন…
• শার্টের স্লিভ রোল যেমন ভুল ফ্যাশন তেমনি শার্ট ইন করার পর হালকা টান দেবার স্বভাব অনেকের, এটিও ভুল।
• ইনডোরে সানগ্লাস আর ক্যাপ পরা ফ্যাশন কি না! অনেকে ঘরের ভেতরে ক্যাপ, সানগ্লাস পরে। সেটি কোনো ফ্যাশন নয়।
• শুধু ফরমাল ড্রেসের জন্যই লেদার সুজ নয়, জিন্সের সঙ্গেও এটি পরা যায়।
• লোফারের সঙ্গেও মোজা পরা যায়। মোজা না পরার কারণে অনেক সমস্যা হতে পারে।
• শার্ট টাক-ইন করা। কোন শার্ট ইন করবেন আর করবেন না এই ব্যাপারটিও অনেকের ভুল ফ্যাশনের মধ্যে পরে।
• শার্টের কলারও ফ্যাশনের মধ্যে পরে। অনেকের শার্টের কলার ফ্লাট থাকে। কিš‘ কলারের কাজ উঁচু এবং সোজা থাকা।
• কখন কোথায় কোন ড্রেস পরবেন আর কোন ড্রেস পরবেন না, আর এটা জানা জরুরি।
• যখন বিমানে ভ্রমণ করি আমরা তখন শার্ট, স্যুট, টাই পরি। আবার বাসে বা লঞ্চে স্লিকের পাঞ্জাবি পরতে দেখা যায়। এই ব্যাপারটির পরিবর্তন আনতে হবে।
• জামা কাপড়ের সাইজ বড় দেখে কেনা, এটাও ভুল। সঠিক বিষয় যদি সম্ভব হয় তবে এক সাইজ ছোট দেখে কেনা।
• আবার লেদারের কালার ম্যাচ বিষয়। একই কালার হলে ভালো হয়। এমনি কি আপনার ওয়ালেট বা বেল্টও একই কালার হতে পারে। ঘড়িও এর মধ্যে থাকতে পারে।
• স্যুটের বাটন কোনটা লাগানো থাকবে সেটা নিয়েও অনেকে চিন্তিত থাকি। অনেক সময় আমরা দুইটা বাটনই লাগিয়ে ফেলি। ফ্যাশনের এই বিষয়টি সঠিক নয়, তবে স্যুটের ওপরের দিকের বাটন লাগাতে হয়। বিষয়টা অনেকের অজানা।
সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলায়মান সুখন বলেন, চেষ্টা করছি ফ্যাশনের সাধারণ ভুলগুলো খুঁজে বের করে সবাইকে সঠিক সমাধান দেবার। যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি তবে লাইফস্টাইল ও ফ্যাশনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ এই আয়োজন ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসি’র।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD