অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দি
কী। কবিতাশ্রমের সভাপতি সৈয়দ এরশাদুল হক মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্ট কলেজের উপাধ্য অধ্যাপক খোকন চন্দ্র সরকার এবং দৈনিক প্রথম বেলা’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শাহ আলম।
আহমেদ বাসারের লিখা প্রবন্ধ অনুষ্ঠানে পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সাধারণ সম্পাদক ড. সোলায়মান কবীর। অনুষ্ঠানের শুরুতে সমবেত কষ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার পর কবিতাশ্রমের সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় বরেণ্য কবি মহাদেব সাহা’র সংপ্তি জীবনী উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সহ-সভাপতি শফিউল গণি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কবি মহাদেব সাহার কবিতার বই কবিতাশ্রমের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করেন কবিতাশ্রমের সংগঠক আহসান-উল-কবির সরকার, সিনিয়র সদস্য মজিবুর রহমান নিহার, আকলিমা আক্তার চম্পা, রাহাত চৌধুরী এবং রাজিব মাহমুদ।
অনুষ্ঠনে কবি মহাদেব সাহা’র কবিতা আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন আবৃত্তি শিল্পী ফাহমিদা হক কলি, লুৎফুল হোসেন বাবু, সুমিত পাল, দীপক ঘোষ, দিল আফরোজ ডেইজি, নজরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আরিফুল ইসলাম, সিফাত বন্যা, রাকিব হোসেন, সানজিদা রহমান ওয়ামি, সানিয়া আলম ডল, মীর মোশারেফ অমি, সজিব এবং আরো অনেকে।








