শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেব ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র মেয়র ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে সম্মান জানাতে এ ঘোষণা দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাওসারের পক্ষ থেকে এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় বলা হয়, এই দিনটিতে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার অর্জনের কথা স্মরণ করছে।

এতে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর ইতোমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

কলাম্বিয়া জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি বাংলাদেশ দূতাবাসের অবদানের কথা উল্লেখ করে অনুষ্ঠানে মেয়র বাংলাদেশ রাষ্ট্রদূত ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ২৬ শে মার্চ ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD