শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ওজন কমবে সালাদে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

কম ফ্যাট, কম ক্যালোরি এবং পানিযুক্ত সবজি ও ফল যেমন- শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, তরমুজ, আঙ্গুর, আম, স্ট্রবেরি দিয়ে সালাদ খেতে পারেন। সাধারণত দুপুরের খাবারে সালাদ খাওয়া শরীরের জন্য বেশি উপকারী।

সালাদ ফাইবারের ভালো উ‍ৎস, এতে হজমশক্তি বাড়ে। এতে করে প্রতি বছর অন্তত আাট পাউন্ড ওজন কমাতে পারবেন। জেনে নিন সহজে স্বাস্থ্যকর সালাদ তৈরির রেসিপি:

উচ্চ-ক্যালোরি ড্রেসিং এর বদলে তেল এবং ভিনেগার দিয়ে নিজের জন্য সালাদ ড্রেসিং ঘরেই তৈরি করুন।

চিকেন ভেজিটেবল সালাদ

উপকরণ:

পাকা পেঁপে ১/৪ কাপ, সবুজ ক্যাপসিকাম ১/২ কাপ, টমেটো ১/২ কাপ, মুরগির কিমা ১/২ কাপ, গোল মরিচের গুঁড়া লেবুর রস, লেটুস ও লবণ পরিমাণমতো, অলিভ অয়েল সামান্য।

প্রস্তুত প্রণালী:

প্রথমে মুরগির কিমা লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন।
এরপর একে একে পাকা পেঁপে, সবুজ ক্যাপসিকাম, টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন।
এরপর এর সঙ্গে সেদ্ধ কিমা, গোল মরিচের গুঁড়া, লেটুস, লেবুর রস, লবণ ও অলিভ ওয়েল মিশিয়ে দিন।

পরিবেশন করুন মজাদার সালাদ।

ফ্রুট সালাদ
উপকরণ : কলা ২ টি, আনারস ২ কাপ, কমলা ২ টি, লাল আঙ্গুর ( বিচি ছাড়া ) ১ কাপ, স্ট্রবেরি ১ কাপ, অরেঞ্জ জুস ১/২ লেবুর রস ১/৪ কাপ, লেবুর খোসা কুচি ১/২ চা চামচ দারুচিনি ১ টুকরো ।

প্রণালী: একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। পছন্দমতো মৌসুমী ফল দিয়েই খুব সহজে সালাদ তৈরি করতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD