শিরোনাম :
ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের উদ্যোগ ঐতিহ্যের সাথে আধুনিকতার সেতু: আন্তর্জাতিক বাণিজ্যে নজর কাড়ছে বুদ্ধিমান চীনা চিকিৎসা প্রযুক্তি সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিতাড়নের অধিকার রাজ্যের নেই: কলকাতা হাইকোর্ট শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শুল্ক সমন্বয় ও সরবরাহ জোরদারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরারের নামে সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্রপতির দেশে ‘ক্রিয়েটিভ ইকোনমি’র নতুন দিগন্ত উন্মোচন করছে সরকার: অর্থমন্ত্রী ডাক নেটওয়ার্ককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ: বিশ্ব ডাক দিবস ২০২৬ উদযাপিত

ঐতিহ্যের সাথে আধুনিকতার সেতু: আন্তর্জাতিক বাণিজ্যে নজর কাড়ছে বুদ্ধিমান চীনা চিকিৎসা প্রযুক্তি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চীনের আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলায়, বেইজিং ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিনের বুথে, এক মিটারেরও বেশি লম্বা একটি মানবাকৃতির বুদ্ধিমান রোবট, একটি ম্যানিকুইনকে কাঁধে মাসাজ দিচ্ছিল, যার নড়াচড়া ছিল বেশ জীবন্ত। এটি বিপুলসংখ্যক দর্শনার্থীকে আকৃষ্ট করে।

বুথটির কর্মী চাং লু চেং বলেন, দক্ষ হাত ও শরীরের সাথে সংযুক্ত একটি বাহুর ওপর ভিত্তি করে, রোবটটি প্রাথমিক মাসাজ-কৌশল অনুকরণ করতে পারে। রোবটটিতে একটি মাসাজ বিশেষজ্ঞ মডেলও সমন্বিত রয়েছে, যা রোগ নির্ণয়ে সক্ষম।

চীনা ওষুধের ক্রমবর্ধমান ফার্মেসির জন্য এআই-চালিত বিতরণ মান নিয়ন্ত্রণব্যবস্থা, প্রখ্যাত টিসিএম চিকিৎসকদের বৈশিষ্ট্যযুক্ত এআই-চালিত স্মার্ট চশমা, এবং স্ব-পরিষেবা টিসিএম রোগ নির্ণয় যন্ত্রসহ একাধিক উদ্ভাবনী পণ্য, টিসিএম শিক্ষাদান ও গবেষণার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর একীকরণের একটি ঝলক তুলে ধরে।

বেইজিং ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিনের চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সম্পাদক ওয়াং ইয়াও ছি সাংবাদিককে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাব্যবস্থাকে নতুন রূপ দিচ্ছে। ডিজিটাল রূপান্তরের ধারার সাথে খাপ খাইয়ে নিতে হবে; ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যার ঐতিহ্য ও উদ্ভাবনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সক্রিয়ভাবে একীভূত করে শিক্ষা সংস্কারের চাহিদা মেটাতে হবে; এবং ঐতিহ্যকে সমুন্নত রেখে উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার একটি নতুন দৃষ্টান্ত অন্বেষণ করতে হবে।

এদিকে, বেইজিং ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিনের নেতৃত্বে পরিচালিত টিসিএম শিক্ষার ‘চীনা চিকিৎসার মশাল হস্তান্তর’ কাঠামোটি একটি ‘ইলেকট্রনিক শিক্ষণ সহকারী’ হিসেবে কাজ করে, যা যেকোনো সময়, যেকোনো স্থানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়।

বিশ্ববিদ্যালয়টির একাডেমিক বিষয়ক পরিচালক লিউ থিয়ে কাং বলেন, বড় মডেলটি বিপুল পরিমাণ ঐতিহ্যবাহী চীনা ওষুধের শাস্ত্রীয় গ্রন্থ, তত্ত্ব, শিক্ষামূলক কোর্স, ভেষজ জ্ঞান, ব্যবস্থাপত্র পদ্ধতি এবং অন্যান্য বহুমাত্রিক তথ্য সম্পদকে সমন্বিত করেছে। এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শিক্ষা-কেন্দ্রিক প্রথম ব্যাচের বড় মডেল নির্মাণ প্রকল্পগুলোর অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে।

বর্তমানে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় বিশেষায়িত অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ এমন উদ্ভাবনী প্রতিভা গড়ে তোলার ওপর মনোযোগ দিচ্ছে, যারা এই চিকিৎসায় পারদর্শী ও ডিজিটাল সাক্ষরতার অধিকারী।

শাংহাই ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা স্কুল প্রতিষ্ঠা করেছে। কুয়াংচৌ ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি স্নাতক মেজর চালু করেছে। বেইজিং ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে গভীরভাবে সমন্বিত করে একাধিক কোর্স চালু করেছে। এর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট টিসিএম ডায়াগনস্টিকস, আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট কম্প্যাটিবিলিটি অফ চায়নিজ হার্বাল প্রপার্টিজ, এবং মেরিডিয়ান ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট দ্যাট কম্বাইনস সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আসপেক্টস।

কুয়াংচৌ ইউনিভার্সিটি অফ চায়নিজ মেডিসিনের ডক্টরাল শিক্ষার্থী লি চি ইউয়ান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা-পদ্ধতির বহু অভিজ্ঞতাকে এমন জ্ঞানে রূপান্তরিত করতে পারে, যা শেখা ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তবে, এটি টিসিএম-এর সিনড্রোম পৃথকীকরণ ও চিকিৎসার মূল চিন্তাধারাকে প্রতিস্থাপন করতে পারে না।

শাংহাই ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের প্রধান চি কুয়াং বলেন, এই বছর চীনে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার ৭০তম বার্ষিকী পালিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাকে একটি সম্পূর্ণ নতুন ‘জ্ঞানীয় দৃষ্টিকোণ’ প্রদান করছে।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD