শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

এসসিও’র দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম সি’আনে অনুষ্ঠিত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল ২২ মে, বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এক সাংবাদিক প্রশ্ন করেন: “২০২৫ সালের শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। মুখপাত্র কি ফোরাম সম্পর্কে আরও তথ্য দিতে পারবেন? এসসিও’র সভাপতি দেশ হিসেবে চীন সদস্য দেশগুলোর টেকসই উন্নয়নে আর কী ধরনের অবদান রাখবে?”

মাও নিং জবাবে বলেন, “সম্প্রতি সি’আনে শাংহাই সহযোগিতা সংস্থার দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা ‘টেকসই দারিদ্র্য বিমোচন ও সমন্বিত উন্নয়ন, এসসিও দেশগুলোর দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা’ শীর্ষক থিম নিয়ে গভীর আলোচনা করেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে পাঠানো অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, ‘এসসিও’র সভাপতি দেশ হিসেবে চীন সকল পক্ষের সাথে নীতি সংলাপ জোরদার করতে, দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করতে এবং বাস্তবমুখী সহযোগিতা গভীর করতে ইচ্ছুক, যাতে আরও বেশি দেশ তাদের নিজস্ব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের পথ খুঁজে পেতে পারে।

আমরা একসাথে দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশীল একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চাই।’ তাঁর এই বার্তা ফোরামে অংশগ্রহণকারী এসসিও দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারা মনে করেন, এই বার্তা দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের প্রতি তাঁর গভীর মনোযোগ এবং এসসিও দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের প্রতি তাঁর আন্তরিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।”

মাও নিং জোর দিয়ে বলেন, “এসসিও’র সভাপতি দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে চীন ‘টেকসই উন্নয়ন বর্ষ’ থিমের অধীনে ধারাবাহিক কার্যক্রম আয়োজন করেছে, যা এসসিও সদস্য দেশগুলোর সাথে দারিদ্র্য বিমোচন সহযোগিতা আরও গভীর করেছে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক টেকসই উন্নয়নে সাহায্য করছে।”

সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD