শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

এসডিজি: শিশুগৃহকর্মীদের অধিকার নিশ্চিতে আইন প্রণয়নের তাগিদ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) অর্জনে শিশুগৃহকর্মীদের সুরক্ষায় আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

মঙ্গলবার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক সংলাপে এই তাগিদ দেন তারা।

তারা বলেন, বিদ্যমান আইনি কাঠামোর দুর্বলতা এবং নীতিমালাসমূহ যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় শিশুগৃহকর্মীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই নতুন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা জরুরি।

উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), শাপলা নীড় ও এডুকো-বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

এএসডির নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে সংলাপে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সারাওয়াত মেহজাবীন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী,

আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) বাংলাদেশে জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা সৈয়দা মুনিরা সুলতানা, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর (আবাসিক পরিচালক) তমকো উচিয়ামা, এডুকোর আবাসিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট (শিশু সুরক্ষা বিশেষজ্ঞ) শাবনাজ জাহরীন,

এডুকোর ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, আইএলওর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর (জাতীয় প্রকল্প সমন্বয়ক) সৈয়দা মনিরা সুলতানা, শিশু অধিকার ফোরামের ভাইস-চেয়ারম্যান খায়রুজ্জামান কামাল, ইনসিডিনের প্রকল্প ব্যবস্থাপক অ্যাডভোকেট রফিকুল আলম, এএসডি’র প্রকল্প পরিচালক ইউকেএম ফারহানা সুলতানা প্রমুখ।

সংলাপে মূল প্রবন্ধ উত্থাপন করেন শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শরফুদ্দিন খান।

প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি জিনাত আরা বলেন, শিশুশ্রম বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়। তাই শিশুশ্রম বন্ধ করে শিশুদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা সভ্য সমাজের বাসিন্দা কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিবে।

আইন কমিশনের চেয়ারম্যান আরো বলেন, গৃহকর্মে নিয়োজিত অনেক শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আবার কারো আশ্রয় হয়েছে যৌন পল্লীতে। এমনকি অনেকে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই সরকার এসডিজি অর্জনের লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে সকল ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কাজ করছে। শুধু ঝুঁকিপ‚র্ণ নয়; সকল প্রকার শিশুশ্রম বন্ধে সকলকে কাজ করার আহŸান জানান তিনি।

শরফুদ্দিন খান তাঁর মূল প্রবন্ধে বলেন, এসডিজি’র আলোকে ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। অথচ শিশুগৃহকর্মীদের প্রতিনিয়ত মারধরসহ নানা নিপীড়ন সহ্য করতে হচ্ছে। তাই দেশের নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সরকারের ওই প্রতিশ্রæত ও ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন এবং তার সফল বাস্তবায়ন নিশ্চিত হবে।
গৃহকর্মে নিয়োজিত শিশুদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এম এ করিম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে সরকার ২০২৫ সনের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে অঙ্গীকারাবদ্ধ। সরকারের এই প্রতিশ্রæতি ও ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের উল্লেখযোগ্যসংখ্যক শিশুগৃহকর্মীর অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করতে একটি যুগোপযোগী আইন প্রণয়ন ও তার সফল বাস্তবায়ন প্রয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD