শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

এশিয়া জয়ের পর আয়ারল্যান্ডের মাটিতে সালমাদের সিরিজ জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশের অদম্য মেয়েদের উন্নতি চোখে পড়ছে বেশ। কদিন আগে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে সালমা খাতুনের দল। এবার আয়ারল্যান্ডের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগ্রেসরা।

প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াই হয়েছিল। একেবারে শেষ বলে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবারও জয়ের ব্যবধানটা একই, তবে শেষ বল পর্যন্ত যেতে হয়নি। ৫ বল হাতে রেখেই আইরিশদের ৪ উইকেটে হারিয়েছেন সালমা-জাহানারারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ডাবলিনে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড। ৮ উইকেটে তারা থামে ১২৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার সিসিলিয়া জয়েস। বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। অধিনায়ক লরা ডেলানি করেন ২০ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে আরেকবার সাফল্য দেখিয়েছেন জাহানারা আলম। ১৫ রানে ২টি উইকেট নেন তিনি। ১৮ রান খরচায় তার সমান উইকেট নাহিদা আক্তারেরও। একটি করে উইকেট শিকার রুমানা আহমেদ আর ফাহিমা খাতুনের।

জবাবে শামীমা সুলতানা আর ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওপেনার আয়েশা রহমান ৭ রান করে ফিরলেও আরেক ওপেনার শামীমা সুলতানা হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৫১ বলে ৯ বাউন্ডারিতে ৫১ রান করেন তিনি। ফারজানা হক করেন ৩৬ রান।

এই দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ২ উইকেটে ১০৪ থেকে ৬ উইকেটে ১১৭ রানে পরিণত হয়েছিল সফরকারিরা। তবে সানজিদা ইসলামের ব্যাটে ভয়কে জয় করেছে টাইগ্রেসরা। সানজিদা অপরাজিত ছিলেন ১১ রানে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD