শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

এশিয়া কাপ ভারতের, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পারল না টাইগাররা। না পারার অনেক কারণ দর্শক ইতোমধ্যে বিশ্লেষণ করছেন। আসলে ভারত বলেই কথা। আইসিসি আর্শিবাদপুষ্ট ভারত খেলেও খারাপ না। অবশেষে নানা চড়াই উতরাই করে শেষ বলে ৭ উইকেট হারিয়ে ২২৩ রানের লক্ষ্যে পৌঁছায় ভারত। এশিয়া কাপের শিরোপা জিতে নেয়ার গৌরব অর্জন করে ধোনীরা। জয়ের কাছাকাছা থেকেও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

ফাইনালি লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিন লিটন দাসের ১২১ রানে ভর করে দেড় ওভার বাকি থাকতেই ২২২ রানে গুটিয়ে যায় মাশরাফি বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চড়াও হয়ে খেলেন শিখর ধাওয়ান। স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। তবে তার এ ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩৫ রানে তাকে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন নাজমুল ইসলাম অপু। সৌম্যর ক্যাচ বানিয়ে তাকে ফেরান তিনি। কিছুক্ষণ পর মুশফিকের গ্লাভসবন্দি করে আম্বাতি রাইডুকে ফেরান মাশরাফি। তাতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

ধাওয়ানের পর খানিক ব্যবধানে ফিরে গিয়েছিলেন রাইডু। তবে থেকে গিয়েছিলেন রোহিত। দারুণ খেলছিলেন তিনি। বাজে বল পেলেই তা সীমানাছাড়া করছিলেন। এতে দুরন্ত গতিতে ছুটছিল ভারত। তবে তাতে বাদ সাধেন রুবেল হোসেন। দলীয় ৮৩ রানে অসাধারণ এক ডেলিভেরিতে নাজমুল অপুর তালুবন্দি করে দুর্দান্ত খেলতে থাকা রোহিতকে (৪৮) ফেরান তিনি। এতে খেলায় ফেরে বাংলাদেশ।

৮৩ রানে টপঅর্ডারের ইনফর্ম ৩ ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দলকে টেনে তোলেন দিনেশ কার্তিক। তাকে দারুণ সঙ্গ দেন ধোনি। হঠাৎই থামতে বাধ্য হন কার্তিক (৩৭)। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। এতে ফের চাপে পড়ে ভারত। সেই চাপের মধ্যেও বুক চিতিয়ে লড়েন ধোনি। এক পর্যায়ে সেই বিষদাঁতও ভেঙে দেয় টাইগাররা। দুর্দান্ত অফকাটারে তাকে ফিরিয়ে প্রতিপক্ষের ওপর আরো চাপ বাড়ান মোস্তাফিজুর রহমান। এর পরই পায়ের পেশিতে টান পেয়ে (রিটায়ার্ড হার্ট) মাঠ ছাড়েন কেদার যাদব।

পরে সেই চাপটা ভালোভাবে অব্যাহত রাখতে পারেননি বাংলাদেশি বোলাররা। দ্রুত ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার জুটি ভাঙতে পারেননি তারা। শেষদিকে জাদেজাকে ফিরিয়ে একটু উত্তেজনা বাড়ান রুবেল। দুর্দান্ত খেলতে থাকা ভুবনেশ্বরকে ফিরিয়ে তাতে বাড়তি পারদ জোগান মোস্তাফিজ। টাইগারদের দৌড় ছিল সেই পর্যন্তই। শেষ অবধি ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

খেলার সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২২৩/৭ (৫০ ওভার) (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, রাইডু ২, কার্তিক ৩৭, ধোনি ৩৬, কেদার ২৩*, জাদেজা ২৩, ভুবনেশ্বর ২১, কুলদিপ ৫*; মিরাজ ০/২৭, মোস্তাফিজ ২/৩৮, অপু ১/৫৬, মাশরাফি ১/৩৫, রুবেল ২/২৬, মাহমুদউল্লাহ ১/৩৩)।

বাংলাদেশ : ২২২ (৪৮.৩ ওভার) (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মোস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চাহাল ১/৩১, কুলদিপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD