শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

এরশাদের পৈত্রিক নিবাসে: দু’ভাইয়ে একসাথে কাজ করার ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী নিজ পুত্র রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) রোববার দুপুরে এরশাদের পৈত্রিক নিবাস স্কাইভিউতে যান। সেখানে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আসিফ একসাথে রংপুরের উন্নয়নে কাজ করার ঘোষনা দেন।

রংপুরের উপ নির্বাচনে সাদের সাথে প্রতিদ্বন্দ্বি আলোচনায় ছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তিনি এই নির্বাচনে হয়েছেন তৃতীয়। ভোট পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। পারিবারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পর ভোটের ফলাফল নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন আসিফ। কারণ নির্বাচনের আগে তিনি ছিলেন বেশ আলোচনায়। এই ভোট ম্যানুপোলেশন হয়েছে বলেও ধারনা আসিফের। নির্বাচন কমিশনের ওপর যে আস্থা তার ছিল সেটাও আর নেই বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এরই মধ্যে রোববার দুপুর ১২ টা ৩০ মিনিটে এরশাদের পৈত্রিক নিবাস নগরীর সেনপাড়ায় যান নব নির্বাচিত এমপি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর। এই বাড়িতেই থাকেন আসিফ। এমপি সাদ স্কাইভিউতে গিয়ে প্রথমে আসিফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পরিবারের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাদ বলেন, আসিফ আমার ভাই। আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। সে যদি জাতীয় পার্টিতে ফিরতে চাই। আমরা তাকে ওয়েলকাম জানাবো। আমি রংপুরের উন্নয়নে তার সহযোগিতা চেয়েছি। সে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থীএরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ জানান, সাদ বিজয়ী হয়েছে। অভিনন্দন তাকে। সে আমার কাছে রংপুরের উন্নয়নে কাজ করার সহযোগিতা চেয়েছে। আমিও তাকে একসাথে কাজ করার কথা জানিয়েছে। রংপুর এবং সারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে অবদান আছে তা সারা বিশ্বে সমাদৃত। আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই। নিজ দলে ফেরার ব্যপারে তিনি বলেন, আমি চাইলেও কি দলে ফিরতে পারবো।

প্রসঙ্গত, শনিবারের নির্বচানে মহাজোট মনোনিত প্রার্থী রাহগির আলমাহি এরশাদ ( সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এছাড়ও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৮৪ ভোট, এনপিপি’র শফিউল আলম আম প্রতিক নিয়ে ৬১১ ভোট, গণফ্রন্টের কাজী মাঃ শহীদুল্লাহ মাছ প্রতিক নিয়ে ১ হাজার ৬৬২ ভোট এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৯২৪ ভোট। এই নির্বাচনে ২২ দশমিক ৮৬ ভাগ ভোট পড়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যও রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর জানান, আমরা স্যারের সেনপাড়ার বাসার স্কাইভিউতে গিয়েছি। সেখানে আসিফের সাথে আমাদের হৃদ্যতাপূর্ন আলাপ হয়েছে। সে যদি দলে ফিরতে চায়, তাহলে আমাদের কোন আপত্বি নেই।
প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD