শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

এমপিওভুক্তির ঘোষণা না এলে সোমবার থেকে আমরণ অনশ‌ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি আজকের মধ্যে না মানলে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৫ দিনের মতো অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের পক্ষে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়।

বিনয় ভূষণ বলেন, আজকের মধ্যেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিশিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা না এলে আগামীকাল সকাল ১০ টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবে। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন।

প্রসঙ্গত, গত ১০ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা। এর আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে নামে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি ফেডারেশন।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত অনশন করার পর প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা অনশন ভঙ্গ করে ফিরে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা তখন তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

সারাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদরাসাকে।

স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত না করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD