শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

এনায়েত উল্লাহকে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : ইউরোপে বসবাসকারী বাংলাদেশিরা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব কাজী এনায়েত উল্লাহকে দেয়ার জোর দাবি জানিয়েছেন। প্রবাস থেকে প্রবাসী মন্ত্রণালয়ের একজন মন্ত্রী চেয়ে সরকারের কাছে এ দাবি জানানো হয়। প্রবাসীদের যোগ্য ব্যক্তি হিসেবে ইউরোপের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাংগঠনিক ব্যক্তিত্ব ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুকে মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান প্রবাসীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা তাদের মতামত প্রকাশ করেছেন।

ক্রমান্বয়ে এ দাবি ভাইরাল হওয়ায় প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বেশির ভাগ প্রবাসী এটাকে ইতিবাচক ও যৌক্তিক দাবি বলে মনে করছেন। এই পুরো ব্যাপারটাই সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে। যদিও প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে। তবে সেটি প্রবাসীদের সহযোগিতার জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন প্রবাসীরা। তারা মনে করেন আলাদা মন্ত্রণালয় থাকলে আমাদের দুঃখ কষ্ট ভালোভাবে বুঝতে পারবে। আর সমস্যাগুলো সঠিকভাবে বোঝার জন্য একজন প্রবাসীকে এ দায়িত্ব দিতে হবে।
ফ্রান্স থেকে মাসুম হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, এটা এত সহজ নয়। যে ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নেই। তিনি কিভাবে মন্ত্রী হবেন। জেএর সুমন বলেন, তিনি কোন দলের লোক? আরেক প্রবাসী মুসলিম রোমেল ইতিবাচক হিসেবে এই প্রস্তাবে তিনি বলেন, আমিও চাই তিনি মন্ত্রী হোক। মালয়েশিয়ার একে আশিক সম্মতি জানিয়েছেন মন্ত্রী হিসেবে কাজী এনায়েত উল্লাহকে। দক্ষিণ আফ্রিকার আলম আমিন সেখানকার প্রবাসীদের পক্ষ থেকে সহমত জানান। প্রবাসীদের দৃষ্টি ইউরোপের বিশিষ্ট ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ দিকে।

তিনি এ বিষয়ে বলেন, যদি প্রবাসীরা চায় এবং সরকার যথাযথ মনে করে তবে পাঁচ বছরে দেশ বদলে যাবে উন্নয়নের অবকাঠামোতে। তিনি প্রবাসীদের নিয়ে কাজ করতে চান। প্রথমে প্রবাসীদের মধ্যে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য আস্থা অর্জন করবেন। যেন প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে। এরপর বিশ্বাস অর্জিত হলে ধাপে ধাপে বিনিয়োগ বাড়তে থাকলে তরুণ প্রজন্মের জন্য অনেক কর্মস্থান তৈরির সুযোগ হবে দেশে। ফলে দেশে দ্রুত অর্থনৈতিক শক্তি বাড়তে থাকবে। সরকারের যে উন্নয়নের ধারা সেটা প্রবাসীদের সহযোগিতায় অব্যাহত রাখা সম্ভব। ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে তিক্ত অভিজ্ঞতা লাভ করেছি। ২শ প্রবাসী আমার প্রতিষ্ঠানে কাজ করছে।

তিনি বলেন, ‘ইউরোপ-এশিয়াতে প্রবাসীদের অধিকার, দাবি নিয়ে কাজ করছি। তাই প্রবাসীদের সমস্যাগুলো বুঝতে তেমন একটা কষ্ট হয় না। তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিমান ব্যবসার সঙ্গে জড়িত আছি। দেশের বিমানে যে পরিমাণ লোকসান হয়। তা সত্যিই দুঃখজনক। যদি সরকার বিমানের দায়িত্ব দেয় তবে দুই বছরে লোকসান থেকে কিভাবে লাভ আনতে হয় সেই টেকনিক আমার জানা আছে। এ রকম প্রতিশ্রুতি দিতে পারি বিমান বাংলাদেশ হবে

এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। এজন্য দরকার নিজেকে নিষ্ঠাবান হিসেবে তৈরি করা। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রবাসীদের
সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। যদি সরকার চায় তবে একটি মন্ত্রণালয় প্রবাসীদের জন্য দিলে প্রবাসীদের দেশে বিনিয়োগমুখী করতে যা করণীয় দরকার তিনি তাই করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD