শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

এক সপ্তাহে যমুনা সেতুতে টোল আদায় ১৯ কোটি টাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ঈদকে কেন্দ্র করে গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ সকাল পর্যন্ত যমুনা সেতু থেকে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে।

পবিত্র ঈদু ফিতরের ঈদযাত্রায় এবার গত এক সপ্তাহে টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়েছে। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পূর্বে উত্তরবঙ্গগামী লেনে ১২ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ১০০ টাকা। সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্বে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। অন্যদিকে সেতু পশ্চিমে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে সেতু পশ্চিমে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্বে ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে সেতু পশ্চিমে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

গত ২৯ মার্চ সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ২৯ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে সেতু পশ্চিমে ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

ঈদযাত্রার শেষ দিন রোববার (৩১ মার্চ) ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ২১ হাজার ১২৬টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। অন্যদিকে সেতু পশ্চিমে ১০ হাজার ৩৩৯টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৭৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, এবারের ঈদযাত্রায় গত এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়েছে। সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে, যার মধ্যে উভয় পাশে দুটি করে মোটর সাইকেলের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদযাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪টি লেন খুলে দেওয়ায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD