শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের বিরুদ্ধে যে কোনো মিথ্যাচার খণ্ডিত হবেই: চীনা মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগকে অবমানকারী যে কোনো মিথ্যাচার বাস্তবতার মুখে খণ্ডিত হবেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

চীনা মুখপাত্র ওয়াং ওয়েন পিনের মন্তব্য থেকে জানা গেছে, বৃটেনের ফাইনান্সিয়াল টাইমস পত্রিকা বাংলাদেশের অর্থমন্ত্রীর ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট মন্তব্য বিকৃত  করেছে। তার ব্যাখ্যা করে ১৫ আগস্ট পত্রিকাটিকে এক বার্তা পাঠায় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াং ওয়েন পিং বলেন,  ‘আমরা মাননীয় অর্থমন্ত্রীর ব্যাখ্যার ওপর নজর রেখেছি। তাতে চীন ও বাংলাদেশের মধ্যে আস্থা প্রতিফলিত হয়েছে। পাশাপাশি, চীনের প্রচলিত একটি কথা প্রমাণ করেছে। আর তা হলো: ‘বিতর্কের চেয়ে বাস্তবতা সত্য এবং ন্যায়বিচার মানুষের মনে থাকে’।

ওয়াং ওয়েন পিন বলেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন বরাবরই বহু সংখ্যক উন্নয়নশীল দেশের পাশে আছে। যৌথ আলোচনা, যৌথ নির্মাণ ও সমন্বিত অর্জনের ভিত্তিতে  সব দেশের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা চালিয়ে আসছে।

উন্নয়নশীল দেশগুলোকে অবকাঠামো ও গণজীবিকা উন্নত করতে  দীর্ঘকাল ধরে চীন উন্নয়নশীল দেশসমূহের চাহিদা অনুযায়ী ব্যাপক পরিমাণে কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করেছে। সেসব দেশে চীনের ঋণ পশ্চিমা দেশগুলোর ঋণের তুলনায় অনেক কম। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ঋণ প্রজ্ঞাপনে দেখা গেছে, ২০২১ অর্থ বছরে বৈদেশিক ঋণের মধ্যে বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের আদায়ী ঋণের পরিমাণ ৫৯ শতাংশ। চীনের আদায়ী ঋণের হার মাত্র ৭ শতাংশ।

বৃটেনের ফাইনান্সিয়াল টাইমসকে বাংলাদেশের দেয়া বার্তায় বলা হয়, মোট ৫,১০০ কোটি ডলারের ঋণ এবং ৪১ হাজার ৬শ কোটি ডলারের জিডিপি’র তুলনায় চীনের হিস্যা মাত্র ৪০০ কোটি মার্কিন ডলারের অনেক কম।

ওয়াং ওয়েন পিন আরও বলেন, বাস্তবতা বারবার প্রমাণ করে যে, কিছু লোক উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার উপকারিতা ও সহযোগিতা লঙ্ঘনের লক্ষ্যে কথিত ‘ঋণ ফাঁদ’-এর মিথ্যাচার ছড়ায়। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক সমর্থন অর্জন করেছে। এর আওতায় সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে, যা বিভিন্ন দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। সূত্র: সিএমজি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD