শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

একরাম নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ওবায়দুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজারের টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম নিহতের ঘটনা তদন্ত হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, অডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হচ্ছে। আমার বিশ্বাস তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাদকের সঙ্গে জড়িত নয় এমন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নেবে সরকার।মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরীহ মানুষ হামলার শিকার হলে সরকার কাউকে ছাড় দেবে না বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে সুনামির মতো ইয়াবা আসছে। সারা দেশের মানুষ আমাদের অভিযানে সহায়তা করছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেউ যদি নিরপরাধ মানুষকে মাদক বিক্রেতার নাটক সাজায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ আসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস। প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও আটটি বাস চালু করা হবে।বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে।

বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD