শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব গঠনে অবদান রাখতে হবে : সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী পেং লি ইউয়ান ৭ ফেব্রুয়ারি হেইলোংচিয়াং প্রদেশের হারবিনের সান আইল্যান্ড হোটেলে হারবিনে নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা বিদেশি নেতাদের স্বাগত জানাতে এক ভোজসভার আয়োজন করেন।

অতিথিদের মধ্যে ছিলেন, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তার স্ত্রী সাদির জাপারোভা, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ ওন-সিক এবং তার স্ত্রী শিন কিউং-হাই, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম সহ-সভাপতি টিমোথি ফোক প্রমুখ।

নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা আন্তর্জাতিক অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে সি চিন পিং একটি ভাষণ দেন।
ভাষণে তিনি বলেন, নবম এশিয়ান শীতকালীন গেমসের মশাল আজ রাতে প্রজ্জ্বলিত হবে। বেইজিং শীতকালীন অলিম্পিক থেকে শুরু করে হারবিন এশিয়ান শীতকালীন গেমস পর্যন্ত, চীনের ‘বরফ এবং তুষার জ্বর’ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বের বরফ এবং তুষার ক্রীড়াগুলোতে প্রাণশক্তি সঞ্চার করেছে। এবারের এশিয়ান শীতকালীন গেমসে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সংখ্যা এবং ক্রীড়াবিদদের সংখ্যা এশিয়ান শীতকালীন গেমসের ইতিহাসে সর্বোচ্চ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের যৌথ প্রচেষ্টায়, হারবিন বিশ্বের কাছে ‘চীনা বৈশিষ্ট্য, এশিয়ান স্টাইল এবং চমৎকার পারফরম্যান্স’সহ একটি ক্রীড়া ইভেন্ট উপস্থাপন করবে এবং বরফ ও তুষারপাতের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লিখবে বলে আশা করা হচ্ছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, ‘বরফ ও তুষার স্বপ্ন, এশিয়ার ঐক্যবদ্ধ হৃদয়’ প্রতিপাদ্য নিয়ে এই এশিয়ান শীতকালীন গেমস শান্তি, উন্নয়ন এবং বন্ধুত্বের জন্য এশিয়ান জনগণের সাধারণ আকাঙ্ক্ষা এবং সাধনা বহন করে। আমাদের শান্তি ও সম্প্রীতির সাধারণ স্বপ্নকে সমুন্নত রাখতে এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব গঠনে এশিয়ার শক্তিতে অবদান রাখতে হবে। আমাদের অবশ্যই সমৃদ্ধি ও উন্নয়নের অভিন্ন সাধনাকে সমুন্নত রাখতে এবং অর্থনৈতিক বিশ্বায়নে অক্ষয় প্রেরণা সঞ্চার করতে হবে, যা সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং কল্যাণকর। আমাদের অবশ্যই ঐক্য ও বন্ধুত্বের জন্য সাধারণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং মানব সভ্যতার উন্নয়ন ও অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে হবে।

সি চিন পিং বলেন, হারবিন হল চীনের আধুনিক বরফ ও তুষার ক্রীড়ার জন্মস্থান। ‘বরফ এবং তুষারও সোনা এবং রূপার পাহাড়। বরফ ও তুষার সংস্কৃতি এবং বরফ ও তুষার অর্থনীতি হারবিনের উচ্চমানের উন্নয়নের নতুন চালিকা শক্তি এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের একটি নতুন সংযোগ হয়ে উঠছে। এই উষ্ণ, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ভূমিতে ভ্রমণ করতে, চীনা আধুনিকীকরণের পদচিহ্নগুলো সনাক্ত করতে এবং বরফ ও তুষারের সুন্দর ও অবিস্মরণীয় স্মৃতি রেখে যেতে সকলকে স্বাগত জানাই। ক্রীড়াবিদরা সাপের মতো চটপটে থাকবেন এবং সর্প-নববর্ষে দুর্দান্ত ফলাফল অর্জন করবেন বলে এই শুভ কামনা করি।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD