শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

‘এই বিশ্বকাপে যে অনেক কিছুই প্রমাণ করার বাকি বাংলাদেশের’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯
ম্যাচ সেরা সাকিবের মুখেই তো এমন হাসি মানায়।

জার্মান-বাংলা ডেস্ক:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়। ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস আর ভালো বোলিং। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে আন্দিলে ফিকোয়াওয়ের ক্যাচ। ম্যাচের সেরা তো তিনিই। মুশফিকুর রহিমের সঙ্গে ১৪২ রানের রেকর্ড জুটি গড়ে শুরুতেই বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেওয়ার ব্যাপারটিও তো দুর্দান্ত। সাকিব নিজে বললেন, এটি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা জয়। নিজের চতুর্থ বিশ্বকাপে এসেও কথাটা বলার সময় সাকিবের কণ্ঠটা যেন একটু কাঁপল—অবশ্যই আবেগে। এই বিশ্বকাপে যে অনেক কিছুই প্রমাণ করার বাকি বাংলাদেশের।

ম্যাচসেরার পুরস্কারটি হাতে নিয়ে সেটি বললেন সাকিব, ‘আমি মনে করি এটি আমাদের অন্যতম সেরা জয়। আমরা আগেও বিশ্বকাপে ম্যাচ জিতেছি। আপসেট ঘটিয়েছি। এটা তো আমার চতুর্থ বিশ্বকাপ। এ বিশ্বকাপে আমাদের প্রমাণ করার অনেক কিছুই আছে। আজ আমরা জিতেছি। এভাবেই বিশ্বকাপের শুরুটা করতে চেয়েছিলাম। শুরুটা তো এর চেয়ে দারুণভাবে আর হতে পারত না।’

বিশ্বকাপে ভালো কিছু করার বিশ্বাসটা বাংলাদেশ দলের সবার মধ্যেই ছিল। সাকিব আজ সেটি আবার নতুন করেই বললেন, ‘ইংল্যান্ডে আসার আগেই আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল। এ ধরনের শুরুটাই আমাদের দরকার ছিল। আমাদের সৌভাগ্য যে আমরা এমন দারুণ একটা শুরু পেয়েছি।’

উস্টারশায়ারে দুই মৌসুম খেলার অভিজ্ঞতাটা আজ ওভালে যে দারুণভাবে কাজে লেগেছে, সেটিও জানিয়েছেন সাকিব, ‘উস্টারশায়ারে দুই মৌসুম খেলার অভিজ্ঞতাটা আজ খুব কাজে এসেছে। আমি এ মাঠের কন্ডিশন সম্পর্কে জানতাম। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে এখানে খেলেছি। আমরা জানতাম ওভালের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। মাঠে নেমে কিছুটা এদিক-ওদিক মানিয়ে নিতে হয়েছে। আমাদের হোমওয়ার্কটা তো করা ছিলই।’

মুশফিকের সঙ্গে সাকিব এর ১৪২ রানের জুটিটি বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি

মুশফিকের সঙ্গে ১৪২ রানের জুটিটি বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি—সাকিব এ ব্যাপারটি জানতেন না। তবে মুশফিকের সঙ্গে জুটিটি যে দারুণ একটা ব্যাপার ছিল আনন্দের সঙ্গেই বললেন, ‘আমি রেকর্ডের ব্যাপারটি জানতাম না। তবে জুটিটি কিন্তু দলের দারুণ কাজে এসেছে। আমরা দুজন মিলে ইনিংসটাকে আগলে রেখেছিলাম। মনে হয়, সেটি আমরা ভালোভাবেই করতে পেরেছিলাম।’

বাংলাদেশ গ্রুপপর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় পায়।২০০৭ সালের পর ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD