শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল ৩৮৬ জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: দেশের আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে। এসব শিক্ষা বোর্ডে তিন হাজার ২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্তনম্বর পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

জানা গেছে, পুনঃনিরীক্ষণে সাধারণত মোট চারটি দিক দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কি-না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি-না, প্রাপ্তনম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি-না এবং প্রাপ্তনম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কি-না।

দেখা গেছে, সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে মোট এক হাজার ৯৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল করে পাস করেছে ৫৪০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন।

চট্টগ্রাম বোর্ডে ৪০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন, ফেল থেকে পাস করেছে ৭৩ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ৩৬২ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ২৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।

সিলেট বোর্ডে মোট ৫৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১৭ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। কুমিল্লা বোর্ডে মোট ২৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ৬৪ জন ও নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে মোট ১৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, তবে ফেল থেকে নতুন করে কোনো শিক্ষার্থী পাস করেনি। যশোর বোর্ডে মোট ১০৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন করে পাস করেছে ৪১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ফল পরিবর্তন হয়েছে ৭২ জন পরীক্ষার্থীর। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭ শিক্ষার্থী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD