শিরোনাম :
বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধ করতে ইসির নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: সব ধরনের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার অংশ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রকল্প এবং অনুদান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত কোনো ধরনের অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান ও অর্থ ছাড় না দিতে চিঠিতে বলা হয়েছে।

চিঠির নির্দেশনায় বলা হয়, কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকুলে কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ কিংবা ছাড় দেওয়া যাবে না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৩ অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি, তথ্য অফিস, যানবাহন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD