শিরোনাম :
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি : সমাজকল্যাণ মন্ত্রী আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন :প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি আট বছরের রামিসা আক্তার শিশুকে হত্যা: প্রধান আসামি সোহেল রানার জবানবন্দি, স্ত্রীও কারাগারে উন্নত উৎপাদন শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব তাইওয়ানের স্বাস্থ্য অংশগ্রহণে ‘রাজনৈতিক ভিত্তি নেই’: বেইজিং

উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দ্রুত নগরায়ণের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের পরিকল্পনায় কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত “২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ক জাতীয় সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এ ধরনের পরিকল্পনা করা হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। আজ যে তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলী স্বাগত বক্তব্যে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া, প্রকল্প পরিচালকগণ সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজন ও অংশগ্রহণকারীরা প্রকল্পসমূহ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও ফলাফল বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD