হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :“ উন্নত রাষ্ট্র গঠনে শেখ হাসিনা কাজ করছেন । বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জনগনের খাদেমদার হিসেবে কাজ করে যাবো ”গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সোমবার ( ১ এপ্রিল) বিকেলে গাজীপুর সদরের মনিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, এড. বাবুল হোসেন খান, শিক্ষক আবদুল লতিফ প্রমুখ ।
এমপি ইকবাল হোসেন সবুজ আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এ সরকার ভালো ভুমিকা রাখছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী সঙ্গিতা আলম , ফেরদৌসি আক্তার, মৌসুমি আকতার বৃষ্টি , বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজন ।