শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

“উদীয়মান বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

মার্ক রায়,তুলুস- ফ্রান্স প্রতিনিধি :ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘উদীয়মান বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার । ১৩ ই অক্টোবর ২০১৯ বিকাল ৩ টা ৩০ মিনিটে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের ডিফেন্স উইং এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। সেমিনারে উন্নয়ন অগ্রযাত্রার বাংলাদেশে সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি উপর মূল বক্তব্য উপস্থাপন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো : মহসীন । সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব নির্ঝার অধিকারী।

সেমিনারে প্রধান অতিথি রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে বলেন, ‘সামাজিক সূচকের অগ্রগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু, বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের চিত্র তুলে ধরেন।’

বিগ্রেডিয়ার মো. মহসীন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণেই দেশের সশস্ত্র বাহিনী অধিকতর উন্নত, দক্ষ ও চৌকস হয়ে উঠেছে। মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি-সন্ত্রাসবাদ নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা করছে সশস্ত্র বাহিনী ।’

তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী প্রশংসা ও সুনাম অর্জন করে চলেছে।
সেমিনারে ফ্রান্সের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড বাংলাদেশ অরগানাইজেশনের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ, বেনজির আহমদ সেলিমসহ ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সেমিনারে বক্তাদের বক্তব্য শেষে উদীয়মান বাংলাদেশ ও সশস্ত্র বাহিনীর কার্যক্রমের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেমিনারে উপস্থিত বিদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD