শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর-পূর্বাঞ্চলের পুনরুজ্জীবন কাজের জন্য প্রেসিডেন্ট সি’র নির্দেশনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, গত (শনিবার), দেশের চিলিন প্রদেশের ছাং ছুন শহরে আয়োজিত এক কর্মসভায়, প্রদেশের কর্মবিবরণী শোনেন এবং উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক পুনরুজ্জীবন কাজের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সভায় সি চিন পিং বলেন, উদ্ভাবন-চালিত ও শিল্প-সহায়তা ছাড়া উচ্চমানের উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। আমাদের অবশ্যই বাস্তব অর্থনীতির ভিত্তি দৃঢ়ভাবে রক্ষা করতে হবে; ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর, সুবিধাজনক শিল্পের বিকাশ ও নতুন মানসম্পন্ন উত্পাদনশীল শক্তির সমন্বয় সাধন করতে হবে; এবং চিলিন প্রদেশের বৈশিষ্ট্যময় একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের অবশ্যই শিল্প উদ্ভাবনের সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের গভীর একীকরণকে উত্সাহিত করতে হবে; বৈজ্ঞানিক গবেষণায় সম্পদ ও শক্তিকে একীভূত করতে হবে; উদ্ভাবনে প্রতিষ্ঠানের নেতৃত্বের ভূমিকা জোরদার করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, উত্তর-পূর্ব চীনের ব্যাপক পুনরুজ্জীবনের জন্য সংস্কার ও উন্মুক্তকরণকে আরও ব্যাপকভাবে গভীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই একটি নতুন উন্নয়ন কাঠামো নির্মাণ ও উচ্চমানের উন্নয়নের প্রচারের পথে বাধা দূর করতে হবে; জনগণের জীবিকা নির্বাহের ক্ষেত্রে কঠিন ও বেদনাদায়ক সমস্যা মোকাবিলা করতে হবে; সংস্কার ও সংস্কারের পরিকল্পনা তৈরি করতে হবে; জটিল দ্বন্দ্বগুলো সমাধান করতে এবং প্রাতিষ্ঠানিক ও প্রক্রিয়াগত বাধা অপসারণ করতে প্রচেষ্টা চালাতে হবে।

তিনি উল্লেখ করেন, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধান কৃষি ও শস্য উত্পাদনকারী প্রদেশের রাজনৈতিক দায়িত্ব। চিলিন প্রদেশের উচিত বৃহৎ আধুনিক কৃষি উন্নয়নের ওপর মনোনিবেশ করা; কৃষকদের শক্তিশালী করতে ও তাদের কল্যাণে সহায়তাব্যবস্থা উন্নত করা; এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কৃষি, সবুজ কৃষি, মানসম্পন্ন কৃষি ও ব্র্যান্ড কৃষির উন্নয়নকাজ সমন্বয় করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চিলিন একটি বহুজাতিক অঞ্চল। নতুন যুগে সিপিসির জাতিগত তত্ত্ব ও নীতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, ধর্মীয় কাজের ওপর সিপিসির মৌলিক নীতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, চীনা জাতিগত সম্প্রদায়ের নির্মাণকে উত্সাহিত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে বিনিময় ও সংহতি প্রচার করতে হবে।

সূত্র: শুয়েই-আলিম-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD