শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

উঃ কোরিয়ার সাথে আলোচনায় বসার প্রস্তাব ট্রাম্পের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০১৯
ডোনাল ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক:জাপানে জি–২০ শীর্ষ সম্মেলন শেষে দুদিনের সফরে শনিবার সিউল আসার আগে তিনি কিমকে এক টুইট বার্তায় আবারও আলোচনার আহ্বান জানান। খবর বিবিসির।
গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যেকার আলোচনা এখন স্থগিত হয়ে আছে।

আবার শুরু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে ট্রাম্পের এই টুইটে কূটনৈতিক মহলে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয় কি না, তা নিয়ে উৎসাহী হয়ে উঠেছেন।

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টুইট করে গেছেন ট্রাম্প। বরাবরের মতো এবারও তিনি তার অভিমত ও ভাবনা টুইট করেছেন।

দুই কোরিয়ার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত সই হয়নি বলে সীমান্তের পানমুনজং গ্রামটি ডিএমজেড নামে পরিচিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন দুই বছর আগে সেখানেই উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন।

ট্রাম্প বলেন, সিউলে অবস্থানকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন আমার সঙ্গে দেখা করতে চাইলে শুধু হ্যালো বলে হাত মেলানোর জন্য সীমান্তের ডিমিলিটারাইড জোনে (ডিএমজেড) তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। ডিএমজেড হলো দুই কোরিয়ার মধ্যবর্তী সংঘাত বন্ধ রাখার এলাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD