শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের বিরুদ্ধে মামলা প্রত্যাহের দাবিতে বিক্ষোভ মিছিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের রিরুদ্ধে উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ সদস্য প্রভাষক এমডি জাহাঙ্গীর কবীর কতৃর্ক হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করে। মামলার প্রতিবাদে শনিবার (১১ আগস্ট) ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল বের করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে।

এ সময় রাস্তার দু পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধ চলাকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ের সম্মুখে বিজয় ৭১ মোড়ে বিক্ষোভকারীরা এক সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজটি ২৫ নং তালিকাভূক্ত ছিল। আঠারবাড়ি কলেজের প্রভাষক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দায়ের করে কলেজটি জাতীয়করণ কাজে বাধার সৃষ্টি করেছেন। এর প্রতিবাদে ঈশ্বরগঞ্জ কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে ৩ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। ৩ দিনের মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, শরীরচর্চা শিক্ষক আব্দুল হেকিম, ডেমোনেস্ট্রেটর ফরিদ উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আব্দুল হান্নান তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আহমেদ বাবু, মঞ্জুর মোর্শেদ, রানা আহমেদ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন সমাবেশ স্থলে এসে দু’দিনের মধ্যে মামলার বাদীরসহ দুই কলেজের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD