শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঈশ্বরগঞ্জে পৃথক ঘটনায় দুব্যক্তি খুন, আটক ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুলাই, ২০১৮

প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে পুত্রের হাতে পিতা ও বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। এ পৃথক দু’টি সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার রাতে ও শনিবার সকালে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত আটার দিকে সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামে বিল্লাল পহাসেন (৫৫)র দ্বিতীয় স্ত্রীর পুত্র আলালের সাথে পারিবারিক বিষয় নিয়ে এক সংঘর্ষে পিতা বিল্লাল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বিল্লালকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে আনার পথে সে মারা যান। ঈশ্বরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান বিল্লালকে মৃত অবস্থায় হাসপাতানে আনা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্ঘে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের কন্যা আমেনা বাদী হয়ে আলাল সহ তিন জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছে। অপর হত্যাকাণ্ডটি ঘটেছে জমির সীমানা নিয়ে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে।

স্থানীয় এলাকাবাসী নিহতের পারিবাড়িক ও পুলিশ জানায় বাঘবেড় গ্রামের মতিউর রহমান (৫৫) সাথে ভাতিজা হাসিম উদ্দিন ও তার ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মতিউর রহমানের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন মতিউর রহমান(৫৫), সুফিয়া(৪৫) ও আলমামুন(২৩)।

স্থানীয় লোকজন তাদেরকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেন। কতব্যরত ডাক্তার আশংকাজনক মতিউর রহমান ও আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করেন। দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মতিউর রহমান মারা যান।

নিহত মতিউর রহমান মধুপুর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার এম এল এস এস (দপ্তরী) এ ঘটনায় পুলিশ হাসেমের স্ত্রী মুরশিদাকে আটক করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD