রেজাউল করিম বিপ্লব,ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে বাসা বাড়িসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগের আহবায়ক সহ ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের রাতেই উপজেলা সদরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অফিসসহ পৌর শহরের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়েরসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর নৌকা সমর্থকরা পৌরশহরের পাটবাজারস্থ বদরুল আলম প্রদীপের চেম্বার স্টেশনরোডে সাবেক মেয়র হাবিববুর রহমানের বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাসভবন উপজেলা বিএনপির কাঠগোলাস্থ অস্থায়ী কার্যালয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম মনির বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।