শিরোনাম :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২০৩৫ সালের লক্ষ্য পূরণে আশাবাদ থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু ইউরোপীয়ানদের গ্রীষ্মকালীন ভ্রমণে বৈশ্বিক পছন্দের তালিকায় চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইতিহাসের দায় নিয়ে জাপানকে চীনের বার্তা জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, আড়াই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী

ঈদ-গ্রীষ্মের টানা ছুটিতে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ছুটিতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ১ জুন, কোথাও আবার ছুটি শুরু ৩ জুন।

এবার ছুটির ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিন বন্ধ, আবার কোথাও মাত্র ১০ দিন ছুটি। সবচেয়ে বেশি ২৫ দিনের ছুটি পাচ্ছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ দিনের ছুটি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী—ঈদুল আজহার ছুটি আগামী ১ জুন থেকে শুরুর কথা থাকলেও তার আগের দুদিন (৩০-৩১ মে) সাপ্তাহিক ছুটি পড়ছে। এতে ছুটির শুরুর আগে সবশেষ ক্লাস হবে বৃহস্পতিবার (২৯ মে)।

ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। লম্বা ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ছে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার; দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

এদিকে, এরই মধ্যে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে স্কুল শাখা আগামী ১ জুন থেকে ১৯ জন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২২ জুন পূর্বের সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ২১ দিন
দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও জুনের শুরু থেকে লম্বা ছুটি থাকছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে মোট ২১ দিন। ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

ছুটিতে মাদরাসা বন্ধ থাকবে ২৫ দিন
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কলেজে ছুটি ১০ দিন
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী—সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৯ দিন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ, প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদরাসা) ও এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে পড়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী—১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD