শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

ঈদে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ঈদযাত্রায় কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আইজিপি বলেন, যাত্রীরা যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার মতো কোনো অনিয়মের মুখোমুখি হন, তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

ঈদযাত্রার সময় সড়কে যানজট কমাতে ট্রাফিক বিভাগকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত পার্কিং এবং নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামার কারণে যানজট বাড়ে বলেও উল্লেখ করেন আইজিপি।

তার মতে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই সচেতন থাকলে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD