শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের ঘাঁটি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে চালানো পাল্টা হামলায় পশ্চিমা শক্তিগুলো হস্তক্ষেপের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।  

শুক্রবার (১৪ জুন) বিকেলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ছাড়া, আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক স্থাপনায় ইরান হামলা চালাতে বাধ্য হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই হুমকির মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে বাইরের কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করলে তা সরাসরি যুদ্ধের পথে ঠেলে দেবে। 

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন পশ্চিমা শক্তির আঞ্চলিক নৌঘাঁটি, বিমানঘাঁটি এবং যুদ্ধজাহাজ এখন ইরানের নজরদারিতে রয়েছে।

এর আগে, ইসরায়েল আগেই জানিয়ে এসেছে, ইরানের হামলা মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। তবে ইরানের এমন হুমকির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নাম করে হুমকি দেওয়া ইরানের কূটনৈতিক কৌশলে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এর ফলে উত্তেজনা চূড়ান্ত মাত্রায় পৌঁছাতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD