শিরোনাম :
বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪

ইরানে সব চিকিৎসক-নার্সের ছুটি বাতিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানে সব চিকিৎসক ও নার্সের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের দ্রুত কাজে ফিরে যেতেও বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি বলেন, চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলোতে।

তিনি জানান, পরিষেবা প্রদানের পাশাপাশি মনোবল ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে চিকিৎসা দলগুলোকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সবার পাশে দাঁড়িয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয় প্রস্তুত। হতাহতদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। 

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD